সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মাগুরা-২ আসনে চার প্রার্থির লড়াইয়ে শেষ হাসি কার?

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
নিতাই রায় চৌধুরী, এমবি বাকের, মশিয়ার রহমান, মোস্তফা কামাল ¦ ছবি: এস আর এ হান্নান

শীত উপেক্ষা করে মাগুরা-২ আসনের জনপদ এখন নির্বাচনি উত্তাপে টগবগ করে ফুটতে শুরু করেছে। মহম্মদপুর উপজেলার আটটি, শালিখা উপজেলার সাতটি এবং মাগুরা সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটিতে শুরু হয়েছে ভোটের হিসাব-নিকাশ। প্রতীক বরাদ্দের পর থেকেই গ্রাম থেকে গ্রামান্তরে ছুটছেন প্রার্থিরা। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা, গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক এবং মাইকিং। চার প্রার্থি নির্বাচিন ময়দানে সরব থাকলেও ভোটের মাঠ বলছে আসন্ন লড়াই হবে দ্বিমুখি। চারটি প্রতীক থাকলেও ভোটরাদের নজর দুই প্রতীকে।

মাগুরা-২ আসনে এবার লড়াইয়ের ময়দানে রয়েছেন চারজন প্রতিশ্রুতিশীল প্রার্থি। তবে তাদের মধ্যে দুইজন হেভিওয়েট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অভিজ্ঞ এই রাজনীতিবিদের পক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। তারা ভোট প্রার্থণায় দ্বারে দ্বারে যাচ্ছেন। অন্যদিকে, ১০ দলীয় জোটের প্রার্থি হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে আছেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মো: মোশতারশেদ বিল্লাহ (এমবি বাকের)। তাঁর সমর্থনে জামায়াত ও জোটের শরিক দলের নেতাকর্মীরা প্রতিটি ঘরে ঘরে লিফলেট ও ভোট প্রার্থনায় হাজির হচ্ছেন।

এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে মো: মশিয়ার রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে মুফতি মোস্তফা কামালও নির্বাচনি মাঠে সরব রয়েছেন। তারাও তাদের নিজস্ব ভোটব্যাংক ও সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।

মাঠের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, চারজন প্রার্থি মাঠে থাকলেও ভোটের মূল সমীকরণ ঘুরপাক খাচ্ছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লাকে কেন্দ্র করে। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর ব্যক্তিগত ইমেজ, অভিজ্ঞতা ও বিএনপির ভোটব্যাংক যেমন শক্তিশালী, তেমনি এমবি বাকেরের সুশৃঙ্খল কর্মী বাহিনী ও ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ তৎপরতা সমানতালে পাল্লা দিচ্ছে। সাধারণ মানুষের ধারণা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই হেভিওয়েটের মধ্যেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তবে লাঙল ও হাতপাখা প্রতীক কতটা ভোট টানতে পারে, তার ওপরও নির্ভর করছে অনেক কিছু।

এবারের নির্বাচনে মাগুরা-২ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ১১ হাজার ৫৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ সাত হাজার ৩৫০ জন এবং নারী ভোটার দুই লাখ চার হাজার ২০৮ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।

এই নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি, আওয়ামী ঘরানার ভোট এবং তরুণ প্রজন্মের পছন্দই এবার ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করছেন সচেতন মহল। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভ্যন্তরীণ বিভেদ ভুলে সম্প্রতি ঐক্যবব্ধ হওয়ার যে ঘোষণা দিয়েছেন তা যদি শেষ পর্যন্ত ঠিক থাকে তাহলে সেই সুবাতাসের সুফলও পেতে পারেন পারেন দলীয় প্রার্থি নিতাই রায় চৌধুরী। আর তাতে যদি বড় ধরণের চিড় ধরে তাহলে মাশুলও গুণতে হতে পারে; এমন আশঙ্কার কথাও বলছেন অভিজ্ঞজনরা।

নির্বাচনি এলাকা ঘুরে দেখা যায়, চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার; সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু-কার পাল্লা ভারী? ভোটাররা বলছেন, তারা এমন একজন নেতা চান, যিনি এলাকার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাভবেন। প্রার্থিরাও পিছিয়ে নেই; তারা রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও সুশাসনের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

সাধারণ ভোটারদের মতে, দুই প্রধান প্রতিদ্বন্দ্বি-নিতাই রায় চৌধুরী এবং এমবি বাকের উভয়ই জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। অপর দুই প্রার্থি মশিয়ার রহমান ও মুফতি মোস্তফা কামালও বেশ আশাবাদি। তবে জয়ের মালা কার গলায় উঠবে এবং শেষ হাসি কে হাসবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X