সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ৫ শতাধিক পুলিশ

আগামী ২ ফেব্রুয়ারি যশোরে আসছেন তারেক রহমান

শিমুল ভূইয়া
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ এএম
বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান | ছবি : সংগৃহীত

আগামী ২ ফেব্রুয়ারি যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন দুপুর ১২টায় উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

তিনি জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শুক্রবার রাতে জেলা বিএনপির উদ্যোগে পৃথক দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একটি সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। অন্য সভায় উপস্থিত ছিলেন ধানের শীষের সব প্রার্থীসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা। এসব সভায় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন সভায় দেড় থেকে দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, তারেক রহমানের আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনসভাকে কেন্দ্র করে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সর্বচ্চ নিরাপত্তা দিতে মাঠে রয়েছে।

একই সঙ্গে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন ৬টি বিশেষ টিম মাঠে থাকবে, প্রতিটি টিমে থাকবে ১০ জন করে সদস্য।

এছাড়া সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। তারেক রহমানের নিশ্চিত যশোর সফরের খবরে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও কৌতুহল সৃষ্টি হয়েছে।

গত ২৭ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যশোরে সমাবেশ করে দিলেন নানা প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরপরই আসছেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান। তিনিও যশোরবাসীর জন্য কি সুখবর নিয়ে আসছেন তা নিয়ে চলছে নানা আলোচনা। অধীর আগ্রহে প্রিয় নেতাকে দেখার অপক্ষোয় রয়েছেন নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X