সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম
ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তারেক রহমান।

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য সমাজের সব স্তর থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সঠিক সুযোগ ও সহায়তা নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও স্বাভাবিকভাবে সমাজে চলাফেরা ও অবদান রাখতে সক্ষম।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের নাজ গার্ডেনে সিএসএফ গ্লোবালের উদ্যোগে আয়োজিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে, ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে দেওয়া সহায়তা কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের মধ্যেও বহুমুখী প্রতিভা রয়েছে। উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করা গেলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান সিএসএফ গ্লোবালের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশু-কিশোরদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় সম্পৃক্ত করতে সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

হুইলচেয়ার বিতরণ শুরুর আগে বিশেষ চাহিদাসম্পন্ন কয়েকজন ব্যক্তি তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে তারা সাংস্কৃতিক পরিবেশনাও করেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X