মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তারেক রহমানের বরিশাল সফরের তারিখ চূড়ান্ত

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম
তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। তিনি আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি জানান, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান।

শিরিন আরও বলেন, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ২৯ জানুয়ারি রাতের ফোনে বিষয়টি নিশ্চিত হন তিনি। তারেক রহমান যশোর থেকে বরিশালের পথে রওনা হবেন, যদিও তিনি আকাশপথে সফর করবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী এবং বিভাগীয় ও মহানগরসহ আট জেলার নেতাদের এই সফরের বিষয়ে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, তার বরিশাল সফরের প্রথম নির্ধারিত তারিখ ছিল ২৬ জানুয়ারি, যা পরে ২৭ জানুয়ারি পরিবর্তন করা হয় এবং পরবর্তীতে বাতিল করা হয়েছিল। এবার চূড়ান্তভাবে ৪ ফেব্রুয়ারি তার বরিশাল সফরের দিন ঠিক করা হয়েছে।

উল্লেখযোগ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশালে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। তখন তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। প্রায় দুই দশক পর এবার তিনি চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন, যা স্থানীয় বিএনপি মহলে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X