সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিএনপিকে সংযত থাকার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম
উঠান বৈঠক ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশের নির্বাচনী পরিবেশে সহিংসতার ঘটনায় সতর্কবার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বিএনপিকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা এখনই মাথা গরম করবেন না। মাঘ মাসে যদি মাথা গরম করেন, তাহলে চৈত্র মাসে কী করবেন?”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে খুলনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী হিসেবে নির্বাচনী উঠান বৈঠক ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

শেরপুরের শ্রীবরদী এলাকার একটি ঘটনার উদাহরণ দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপি প্রার্থীর সমর্থকরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। নির্বাচনী সহিংসতায় জামায়াতে ইসলামীর একজন নেতা শহীদ হয়েছেন। অনুষ্ঠানগুলোতে আসা-জমা দেওয়া এবং সামনের বা পিছনের আসনে বসার বিষয়গুলো নিয়ে দেশের মানুষ সচেতন।”

তিনি সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে বলেন, “এই ধরনের হামলার পুনরাবৃত্তি ঘটলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে কি না তা প্রশ্নবিদ্ধ হবে। এমন হানাহানি শুরু হলে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না।”

মিয়া গোলাম পরওয়ার হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করে এবং দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নমূলক কার্যক্রম এবং সমস্যা সমাধানে কাজ করবেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X