সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

আজ রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
আজ রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এ সফরকে ঘিরে সংশ্লিষ্ট অঞ্চলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি একাধিক জনসভা ও পথসভায় অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এখানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে এবং তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন দলের চেয়ারম্যান।

এ সময় তিনি রাজশাহী অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখাও তুলে ধরবেন বলে জানা গেছে।

রাজশাহীর কর্মসূচি শেষে বিকালে নওগাঁয় আরেকটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর সেখান থেকে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেওয়ার সূচি রয়েছে।

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। বিকেল থেকে রাত পর্যন্ত তার আগমনকে কেন্দ্র করে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রাত ৮টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

জেলা বিএনপির নেতাদের ভাষ্য, ‘বগুড়ার সন্তান’ হিসেবে তারেক রহমানের প্রতি স্থানীয় মানুষের আবেগ ও প্রত্যাশা প্রবল। তার নেতৃত্বে ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনার অপেক্ষায় আছেন অনেকে।

বগুড়া সফরে তারেক রহমান শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন। হোটেলটিকে নান্দনিকভাবে সাজানো হয়েছে এবং জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রশাসনিক নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

হোটেল মালিক মোহাম্মদ শোকরানা জানান, তারেক রহমানের জন্য দুটি প্রেসিডেন্সিয়াল স্যুইট এবং সফরসঙ্গীদের জন্য প্রায় ১০০টি কক্ষ সংরক্ষিত রাখা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ (সদর) আসন থেকেও প্রার্থী হয়েছেন তারেক রহমান। অতীতে এই আসনে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। খালেদা জিয়া ১৯৯৬ থেকে ২০০৮ পর্যন্ত চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

স্থানীয় নেতাদের মতে, তারেক রহমানের প্রার্থী হওয়ায় ভোটারদের আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে।

বগুড়া সফরকালে তিনি বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। এছাড়া চারমাথা, বারপুর, সাবগ্রাম, গাবতলী ও শাজাহানপুরে গণসংযোগ ও পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে তিনি পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতে যাবেন। সফর শেষে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার সূচি রয়েছে।

আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। রাতের জনসভা হওয়ায় আলোর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মাইক ও সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, জনসভায় প্রায় দুই লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X