সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সোহরাওয়ার্দী উদ্যানে ৩১ জানুয়ারি জামায়াতের নারী সমাবেশ

ঢাকা অফিস
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে ৩১ জানুয়ারি জামায়াতের নারী সমাবেশ

নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর বাধা, হেনস্তা ও হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের আয়োজন করেছে দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই প্রথমবারের মতো আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে যাচ্ছে।” তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই নারী সমাবেশ শুরু হবে।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং তাদের ওপর হেনস্তা ও হামলার ঘটনা ঘটছে। এসব হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনাগুলো প্রকাশ্যে ঘটলেও এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) নীরব ভূমিকা পালন করছে। এই পরিস্থিতির প্রতিবাদ এবং নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X