সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনায় আজ জামায়াতের নির্বাচনী জনসভা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ পিএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ মঙ্গলবার খুলনা সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেল সাড়ে ৩টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্র জানায়, মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান মঙ্গলবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যশোর পৌঁছাবেন। সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এরপর সাতক্ষীরায় যাওয়ার পথে কলারোয়া ও ডুমুরিয়ায় পথসভায় অংশ নেবেন জামায়াত আমির। দুপুর সাড়ে ১২টায় তিনি সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সেখান থেকে দুপুর ২টায় খুলনায় পৌঁছানোর কথা রয়েছে তার।

খুলনার সার্কিট হাউজ ময়দানে বিকেল সাড়ে ৩টায় জনসভা শেষে তিনি বাগেরহাটের উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

খুলনার জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

জনসভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির ও জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X