সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
জামায়াত আমির

দেশে চাঁদাবাজি করতে দেওয়া হবে না

ঢাকা অফিস
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

দেশে চাঁদাবাজি এখন একটি ‘চলমান পেশা’ হিসেবে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই দেশে নতুন একটি পেশা এখন ভালোই চলছে। আপনারা কি বলতে পারবেন এই পেশার নাম কী? এর নাম হলো—চাঁদাবাজি।

জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, আপনারা কেউ কি চাঁদাবাজের ভাই হতে রাজি? বাবা হতে রাজি? সন্তান হতে রাজি? চাঁদাবাজের স্ত্রী, মা বা বোন হতে কেউ রাজি আছেন?—না, কেউ রাজি নন।

তিনি চাঁদাবাজিতে যুক্তদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আজকের এই জনসভা থেকে আমি অনুরোধ করবো, যারা এই পেশার সঙ্গে যুক্ত, তারা ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির ব্যবস্থা করে দেব, ইনশাআল্লাহ।

একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, কিন্তু যদি এই পথ ছেড়ে না দেন, তাহলে আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড। চাঁদা নেওয়ার প্রশ্নই আমাদের কাছে আসে না। আমরা চাঁদাবাজিকে ঘৃণা করি। এটি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট কাজ। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি—কারো মায়ের সন্তানকে আমরা চাঁদাবাজি করতে দেব না।

তিনি আরও বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ। সেই বিজয়ের জন্যই আমরা কাজ করছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X