রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রায় দুই দশক পর আজ রাতে চট্টগ্রাম সফরে যাচ্ছেন তিনি।

শনিবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। রোববার তিনি ইয়ুথ পলিসি বিষয়ক সংলাপে অংশ নেবেন। একই অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমান রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন সিলেট অঞ্চলে তারেক রহমানের সফরে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয় উদ্যোগে বিনামূল্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হবে।

এ সময় ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তির অভিযোগকে সম্পূর্ণ অপপ্রচার বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তখন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য দেন তিনি।

এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরজুড়ে তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, চট্টগ্রামবাসী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।

অন্যদিকে মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ জানান, অতীতে নানা বাধা সত্ত্বেও বিএনপির সমাবেশে লাখো মানুষের অংশগ্রহণ ছিল। এবারও পলোগ্রাউন্ড ছাড়িয়ে রাজপথে জনস্রোত দেখা যাবে বলে তারা আশাবাদী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X