সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভোট প্রভাবিত করার অভিযোগ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
ভোট প্রভাবিত করার অভিযোগ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে ১০ টাকা কেজি চালের মতো বিভিন্ন প্রলোভনমূলক কার্ড দেখানো হচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষের ভোট কেনার কোনো চিন্তা জামায়াতে ইসলামী করে না। আমরা জনগণের জীবনের প্রতি সম্মান দেখিয়ে রাজনীতি করি। তিনি অভিযোগ করেন, যারা নিজেরাই ভোট প্রভাবিত করার সঙ্গে যুক্ত, তারা অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় প্রলোভন হিসেবে তাত্ক্ষণিকভাবে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে।

জামায়াত আমির প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার গঠনের পর মিথ্যা আশ্বাস নয়, বাস্তবতা ও যৌক্তিকতার ভিত্তিতে দেশের উন্নয়ন করা হবে। তিনি বলেন, দেশের সম্পদ ব্যবহার করে ইনসাফভিত্তিক উন্নয়ন ও সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ব্যালট পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও এখনও সব জায়গায় পৌঁছায়নি। তিনি নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি সতর্ক করেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ফিরে না এলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ একটি শক্তিশালী সুযোগ, যা তাদের বঞ্চনার প্রতিকারে ব্যবহৃত হতে পারে। তিনি আহ্বান জানান, যে দল বা প্রার্থী পছন্দ, নিঃসংকোচে ভোট দিন। ডা. শফিকুর রহমান ভোটকে কেবল অধিকার নয়, একটি দায়িত্ব হিসেবেও বর্ণনা করেন।

গণভোট প্রসঙ্গে তিনি জানান, বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের জন্য তারা গণভোটে ‘হ্যাঁ’ বলবেন। তিনি বলেন, এককভাবে নয়, দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি জনগণকে আশ্বস্ত করেন, সবাইকে নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X