মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে উৎসব আমেজের নির্বাচনী প্রচারণা শুরু

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
যশোরে উৎসব আমেজের নির্বাচনী প্রচারণা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যাপক প্রচার কার্যক্রমে নেমে পড়েন। পাড়া-মহল্লা থেকে শুরু করে সড়ক ও মহাসড়কজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। মাইকিং, লিফলেট বিতরণ, পথসভা ও মিছিলসহ নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আরবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরাসরি গণসংযোগ করেন। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের শহরে বিশাল প্রচার মিছিল বের করেন। জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী জেলা কার্যালয় থেকে র‌্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এছাড়া সিপিবির প্রার্থী রাশেদ খান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন দোয়া মাহফিলের মাধ্যমে প্রচারণার সূচনা করেন। অন্যদিকে জাগপা’র প্রার্থী নিজামউদ্দিন অমিত হ্যান্ডবিল বিতরণের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। সব মিলিয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত যশোর সদর-৩ আসনের নির্বাচনী মাঠ ছিল সরগরম ও প্রাণবন্ত।

যশোর জেলা বিএনপি সূত্র জানায়, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত যশোর গড়ার অঙ্গীকার নিয়ে সকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন যশোর সদর-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে প্রচারণা শুরু করেন। পথসভায় বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনেও তিনি আরবপুর থেকেই প্রচারণা শুরু করেছিলেন এবং সে সময় সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আহত হন। এবারও তিনি একই স্থান থেকে প্রচারণা শুরু করেছেন।

তিনি বলেন, যশোরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান দায়িত্ব। যশোরকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে। মাদক ও সন্ত্রাস নির্মূলে জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই মিলে শুধু যশোর নয়, পুরো বাংলাদেশকে নিরাপদ করতে চাই।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যশোরে কোনো মাদক কারবারি বা সন্ত্রাসীর স্থান হবে না-সে ব্যক্তি যদি তার নিজের দলেরও হয়, তবুও না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস কাউকে বিচার করার মানদণ্ড হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, অতীতে এসব বিষয়কে সামনে এনে বিভাজন সৃষ্টি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে যশোরকে নতুনভাবে গড়ে তুলতে চাই। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন এবং আরবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ভবিষ্যতে চাকরি পেতে ঘুষের প্রয়োজন হবে না; মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ঘরে ঘরে হেলথ কার্ড ও কৃষি কার্ড প্রদানের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ দাঁড়ালে যশোরে তার কোনো স্থান হবে না। এ সময় তিনি প্রয়াত পিতা তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।

তিনি ধর্মতলা-কদলতলা, ভেকুটিয়া বকুলতলা বাজার, বাশবাড়িয়া বাজার মোড়, শহীদ মোড়, চাঁদপুর, রঘুরামপুর, ধোপাখোলা, মালঞ্চী বাজার, মন্ডলগাতী, খোলাডাঙা গাজীর বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন।

এদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের বৃহস্পতিবার বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বর্ণাঢ্য প্রচার মিছিলের মাধ্যমে প্রচারণা শুরু করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক নূর-ই-আলী নূর আল মামুন। বক্তব্যে আব্দুল কাদের বলেন, মানুষের অধিকার রক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে শিক্ষা, সমাজব্যবস্থা, অর্থনীতি ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবেন।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী বৃহস্পতিবার বিকেলে গোহাটা রোড থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, নির্বাচনে ঝুঁকি রয়েছে এবং প্রশাসনিকভাবে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তবে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

অন্যদিকে সিপিবির প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খান যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রচারণা শুরু করেন। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নের যে স্বপ্ন নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি নির্বাচিত হলে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন হাতপাখা প্রতীকে গণসংযোগ করেন। এদিকে বিকেল সাড়ে ৪টায় যশোর বড়বাজার এলাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত ‘চশমা’ প্রতীকের প্রার্থী মো. নিজামউদ্দিন অমিত হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X