সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কড়াইল বস্তি ফ্ল্যাট প্রতিশ্রুতি: তারেক রহমানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
কড়াইল বস্তি ফ্ল্যাট প্রতিশ্রুতি: তারেক রহমানের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীর কড়াইল বস্তিতে বড়ো ভবন করে ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে এই প্রতিশ্রুতি সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন। তিনি বলেন, কড়াইল বস্তিতে ফ্ল্যাট করার প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করতে পারবেন না। এটি নির্বাচন কমিশনের নীতির সঙ্গে বিরোধপূর্ণ।

বিএন‌পির প‌ক্ষে অ‌নেক মি‌ডিয়া কাজ কর‌ছে বলে অ‌ভি‌যোগ ক‌রেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তি‌নি ব‌লেন, মি‌ডিয়া দখল করা হ‌য়ে‌ছে। মি‌ডিয়া অ‌নেক দখল কর‌বেন, কর‌ছেন। অ‌নেক মি‌ডিয়া বিএন‌পির প‌ক্ষে কাজ কর‌ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী ব‌লেন, আমি শাপলা কলি প্রতীক পে‌য়েছি। দীর্ঘ লড়াই‌য়ের পর আমরা এই প্রতীক পে‌য়ে‌ছি। প্রতীক পাওয়ার ক্ষে‌ত্রে ইসি আমা‌দের স‌ঙ্গে অ‌নেক বৈষম্য ক‌রে‌ছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ার‌তের মাধ্যমে প্রচারণা শুরুর তথ্য জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তি‌নি জানান, ওসমান হাদীর কবর জিয়ার‌তের মাধ‌্যমে কাল থে‌কে প্রচারণা শুরু করব। ওসমান হা‌দির বিচার প্রক্রিয়া শেষ হয়‌নি। বর্তমা‌নে যারা প্রশাস‌নে র‌য়ে‌ছেন, তা‌দের বলব- ওসমান হা‌দির বিচার করুন।

তি‌নি ব‌লেন, আমা‌র যে নির্বাচনী এ‌জেন্ডা সেখা‌নে ওসমান হা‌দির বিচার চাওয়া থাক‌বে। এ ছাড়া, চাঁদাবা‌জি ও দখলদারের বিরু‌দ্ধে আমা‌দের লড়াই চলমান থাক‌বে।

এ‌দিন, ঢাকা- ৮ আসনে বিএনপির প্রার্থী দল‌টির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধা‌নের শীষ প্রতীক বরাদ্দ পান। মির্জা আব্বাসের প‌ক্ষে প্রতীক সংগ্রহ ক‌রেন তার একজন উপ‌দেষ্টা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দি‌চ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X