রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৩২ এএম
তারেক রহমান

আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই তার প্রথম নির্বাচনি জনসভা। ঐতিহ্য অনুসরণ করে পুণ্যভূমি সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এই বিশাল নির্বাচনি জনসভা। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভার শুরুতেই তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনগুলোর জন্য দলের মনোনীত প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

জনসভায় অংশগ্রহণের আগে তারেক রহমান পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তার এই সফরকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে।

মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে বলে তারা আশাবাদী। তাদের মতে, এই জনসভা জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

এদিকে জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল আকারের মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা ও আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বহুতল নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে তার মাজার জিয়ারতকে কেন্দ্র করে মাজার কর্তৃপক্ষও বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X