সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানের গাড়িতে লাগানো সেই খামে কিছুই ছিল না : পুলিশ

ঢাকা অফিস
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:২১ পিএম
তারেক রহমানের গাড়িতে  লাগানো সেই খামে কিছুই ছিল না

ঢাকার গুলশান এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে একটি ‘রহস্যময়’ সাদা খাম সেঁটে দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার ৫ দিন পার হলেও পুলিশ এখনও মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি।

ডিএমপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। শুধুমাত্র মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। তিনি বলেন, আমরা নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছি। তবে ফুটেজের ভিজুয়াল স্পষ্ট না হওয়ায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা যাচ্ছে না। আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ওই খামে কী ছিল জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, খামের ভেতর কোনো চিঠি বা নোট ছিল না। এটি ফাঁকা ছিল এবং টেপ দিয়ে সেঁটে দেওয়া হয়েছিল। তবে খামটি কেন বা কী উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, তা তদন্তাধীন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়কে রাত ১১:৪১ মিনিটে হিরো হাংক মডেলের মোটরসাইকেল চালক হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে খাম সেঁটে দ্রুত সেখান থেকে চলে যায়। ঘটনার সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন, কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স কোনও প্রতিক্রিয়া দেখায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X