সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানের গাড়িতে সাদা খাম লাগিয়ে পালাল মোটরসাইকেল আরোহী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
তারেক রহমানের গাড়ি

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার একটি রহস্যজনক ঘটনা ঘটেছে। তবে ঘটনার কয়েক দিন পার হলেও ওই মোটরসাইকেল আরোহীকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে বাসায় ফেরার পথে গুলশানের ৬৫ নম্বর সড়কে পৌঁছালে এ ঘটনা ঘটে। ওই সময় তারেক রহমান নিজ গাড়িতেই উপস্থিত ছিলেন।

একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করেই তারেক রহমানের গাড়িবহরের ভেতরে ঢুকে পড়ে। এরপর তিনি বুলেটপ্রুফ গাড়িটির গায়ে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দেন এবং মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় গাড়িবহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার পরপরই গুলশান থানা-পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে তদন্ত শুরু করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে শুধু স্কচটেপ দিয়ে খামটি লাগিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, সাদা রঙের হিরো হাংক মডেলের একটি মোটরসাইকেলে একজন আরোহী ছিলেন। তিনি ৬৫ নম্বর সড়কে তারেক রহমানের গাড়ির কাছে এসে গতি কমান এবং খামটি লাগিয়ে আমেরিকান ক্লাবের দিকে চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে বিএনপির নিজস্ব নিরাপত্তা দল ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’ উপস্থিত ছিল। তবে বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় আলাদাভাবে কোনো জিডি করা হয়নি। বিষয়টি জানার পর পুলিশ নিজেরাই আইনগত প্রক্রিয়া শুরু করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। খামের ভেতরে কী ছিল বা তাতে কী লেখা ছিল, সে বিষয়ে পুলিশ অবগত নয়। বর্তমানে খামটি সিএসএফের হেফাজতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X