সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জিয়া-খালেদার পর একই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেবেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
জিয়া-খালেদার পর একই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি আধ্যাত্মিক নগরী সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করতে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে বিএনপির সব রাজনৈতিক তৎপরতা।

দলীয় সূত্রে জানা গেছে, সফরের শুরুতেই তারেক রহমান হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সরাসরি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় অংশ নেবেন। ঐতিহাসিক এই মাঠটি বিএনপির রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯১ সালের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন সময়ে এই মাঠ থেকেই জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। এবার সেই একই মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।

জনসভা সফল করতে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, এই জনসভায় প্রায় তিন লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সকাল থেকেই সমাবেশ শুরু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা আগের রাতেই সমাবেশস্থলে অবস্থান নেবেন।

এদিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ধারাবাহিকতায় এবার তারেক রহমান আলিয়া মাদরাসা মাঠে দাঁড়াতে যাচ্ছেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বিএনপির নেতাকর্মীদের জন্য একটি আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নগরীর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, জনসভা ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে।

সব মিলিয়ে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেটে এখন সাজ সাজ রব। ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ থেকেই বিএনপি তাদের আগামী দিনের রাজনীতির নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X