রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে গুমের শিকার পরিবারের মতবিনিময়

ঢাকা অফিস
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম
তারেক রহমানের সঙ্গে গুমের শিকার পরিবারের মতবিনিময়

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সভাটি সকাল ১১টায় শুরু হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিভিন্ন গুম-খুনের পরিবারের সদস্যরা।

এই সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপি পরিবার ও মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে। অনুষ্ঠানের পরিচালনা করেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

তারেক রহমানের সঙ্গে গুমের শিকার পরিবারের মতবিনিময়

বিএনপি পরিবার সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে সংযুক্ত থাকে। অন্যদিকে, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের জন্য ‘মায়ের ডাক’ সংগঠন গড়ে তুলেছেন সানজিদা ইসলাম তুলি, যাঁর ভাই সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর বিএনপির ৩৮ নম্বর (বর্তমান ২৫ নম্বর) ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগ আমলে গুম হন এবং আজও তার কোনও খোঁজ মেলেনি।

মতবিনিময় সভার মাধ্যমে রাজনৈতিক নেতারা এবং পরিবারের সদস্যরা অতীতের গুম ও নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনা করেন এবং ন্যায়বিচারের দাবি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X