সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এককভাবে নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
এককভাবে নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ না দিয়ে শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির অভিযোগ, জোটের ভেতরে তারা ‘ইনসাফের দিক থেকে বঞ্চিত’ হয়েছে এবং ইসলামী রাজনীতির মূল আদর্শ থেকেও বিচ্যুতি ঘটেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, দলের আমির সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)–এর নির্দেশেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান জানান, সারা দেশের ২৭০টি সংসদীয় আসনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮টি আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে। এসব আসনেই দলটি নিজস্ব প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, আমরা চাই ইসলামপন্থি শক্তির সব ভোট এক বাক্সে পড়ুক। সে লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে যাচ্ছে।

জোট ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, জামায়াতে ইসলামের আমির তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সমঝোতার কথা বলেছেন। এতে ইসলামী আন্দোলনের মধ্যে শঙ্কা ও সন্দেহ তৈরি হয়—নির্বাচন প্রক্রিয়া পাঁতানো হতে পারে কি না।

তিনি আরও বলেন, এই অবস্থায় জোটে থেকে আদর্শিক অবস্থান ধরে রাখা সম্ভব নয় বলেই তারা এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র যাচাই শেষে বর্তমানে নির্বাচন কমিশন আপিল নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে। আগামী ২০ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বে গঠিত ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’–এর সূচনা হয়েছিল ধর্মভিত্তিক আট দলের যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে ওই আন্দোলন শুরু হয়।

এই জোটে শুরুতে অন্তর্ভুক্ত ছিল জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাগপা, নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি ও এবি পার্টি জোটে যোগ দিলেও এনসিপিকে অন্তর্ভুক্ত করা নিয়ে ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের আপত্তি দেখা দেয়। এর ফলে জামায়াত ও ইসলামী আন্দোলনের দূরত্ব বাড়তে থাকে।

গত দুই সপ্তাহ ধরে আসন বণ্টন নিয়ে জামায়াতের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি ছিল দেড় শতাধিক আসন, কিন্তু প্রত্যাশিত সংখ্যক আসন না পাওয়ায় তারা বৃহস্পতিবার ১১ দলীয় জোটের বৈঠকে অংশ নেয়নি।

বৃহস্পতিবার রাতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের আটটি দলের জন্য আসন বণ্টনের তালিকা ঘোষণা করলেও সেখানে ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের আসন চূড়ান্ত করা হয়নি। জামায়াত আশা করেছিল শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন জোটে থাকবে, তাই ৪৭টি আসনের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X