সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠানস্থলে তারেক রহমান

ঢাকা অফিস
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠানস্থলে তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় তিনি শোকসভাস্থলে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

বিকেল ৩টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শোকসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে শোকগাথা পাঠ করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা শোকবক্তব্য প্রদান করবেন।

শুক্রবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় নেতাকর্মী, সমর্থক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দোয়া মাহফিল ও শোকসভা ঘিরে পুরো এলাকা কঠোর নিরাপত্তাবেষ্টনীর আওতায় রাখা হয়েছে।

প্রবেশপথে একাধিক ধাপে নিরাপত্তা তল্লাশি ও পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। নির্ধারিত আমন্ত্রণপত্র ও কার্ড দেখিয়েই অতিথিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী, অনুষ্ঠানের ভেতরে ছবি তোলা, সেলফি ও হাততালি দেওয়া নিষিদ্ধ রাখা হয়েছে। যারা ভেতরে প্রবেশ করতে পারেননি, তাদের জন্য বাইরে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

মিডিয়াকর্মীদের ক্ষেত্রেও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। দাওয়াতপ্রাপ্ত রিপোর্টার, ক্যামেরাপারসন ও মাল্টিমিডিয়া কর্মীরাই কেবল অনুষ্ঠানস্থলে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরদিন ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

সে সময় মানিক মিয়া এভিনিউসহ পুরো সংসদ ভবন এলাকা শোকার্ত মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পরে তাকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X