সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা, থাকবেন তারেক রহমান

ঢাকা অফিস
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

নাগরিক সমাজের উদ্যোগে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভায় উপস্থিত থাকবেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

অধ্যাপক মাহবুব উল্লাহ জানান, এই শোকসভা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এটি একটি মানবিক উদ্যোগ, যার মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রয়াত দেশনেত্রীর প্রতি মর্যাদাপূর্ণ শ্রদ্ধা জানানো হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের সকল পেশাজীবী, যেমন: প্রকৌশলী, চিকিৎসক, সম্পাদক, সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী এবং ধর্মীয় প্রতিনিধি এই শোকসভায় অংশ নেবেন। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শোকসভায় অংশগ্রহণকারীদের জন্য প্রবেশপথগুলো খুলে দেওয়া হবে দুপুর ১২:৩০ টার সময়।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। পরদিন তাকে জিয়া উদ্যানে সমাহিত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X