সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে ‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালুর ঘোষণা নাসিরউদ্দীন পাটোয়ারীর

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
নাসিরউদ্দীন পাটোয়ারী

সারাদেশে ছড়িয়ে পড়া চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী ঘোষণা করেছেন একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘চাঁদাবাজ ডটকম’ (chandabaj.com) এবং জাতীয় হটলাইন চালুর পরিকল্পনা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সময় তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঢাকা-৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিরউদ্দীন পাটোয়ারী। তিনি দাবি করেছেন, এই নতুন ডিজিটাল উদ্যোগের মাধ্যমে নাগরিকরা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে পারবেন এবং নিরাপদে অভিযোগ জানাতে পারবেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাটোয়ারী জানিয়েছেন, আমরা একটি বিশেষ ডেটাবেজ তৈরি করছি, যেখানে নাগরিকরা বিভিন্ন স্থানে সক্রিয় চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ জানাতে পারবেন। তিনি নিশ্চিত করেছেন, অভিযোগকারীদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

এই প্রক্রিয়ার মাধ্যমে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সামনে প্রমাণ উপস্থাপন করে রাজনৈতিকভাবে তাদের বয়কট করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমরা একগাদা প্রমাণের সঙ্গে তাদের মুখোমুখি হবে এবং বলব—এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন।

নাসিরউদ্দীন পাটোয়ারী আরও জানিয়েছেন, জাতীয় হটলাইন এবং ‘চাঁদাবাজ ডটকম’ শীঘ্রই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করা।

বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ওপর চলমান চাঁদাবাজি বন্ধ করতে এই প্রযুক্তিগত সমাধান গ্রহণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগকে প্রশংসা করা হচ্ছে, তবে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে।

ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী মনে করেন, মৌখিক প্রতিবাদে চাঁদাবাজি বন্ধ হবে না, প্রমাণভিত্তিক ব্যবস্থা নিতে হবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই উদ্যোগ প্রচার করছেন এবং নির্বাচনে জয়ী হোক বা না হোক, নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এই সেবা চালু রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বিশ্বাস করেন, প্রযুক্তি ও জনসচেতনা ব্যবহার করে চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব, এবং ‘চাঁদাবাজ ডটকম’ এর মাধ্যমে এটি বাস্তবায়ন হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X