সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আগামী নির্বাচনে মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে : শফিকুর রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান । ছবি-সংগৃহীত

আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মা-বোনের যে তাদের বেছে নেবেন, সে লক্ষণ তারা ইতোমধ্যেই দেখতে পারছেন।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি জানান, জনগণের প্রতি তার শতভাগ আস্থা আছে।

জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’

তবে আগামী নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত আমির। তিনি বলেন, ‘শঙ্কা থাকলেও সেই শঙ্কার বিষয়ে প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হবে৷ সমাধান না পেলে জাতিকে জানিয়ে দেওয়া হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে আমাদের জানা নেই৷’

এসময় বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক সময়ে একটি দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। এই গণমাধ্যমগুলো অভ্যুত্থানের সময়েও একটি দিকে ঝুঁকে ছিল বলে মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। তারা যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পরে তবে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে৷ প্রশাসন বা গণমাধ্যম যে যেই ভূমিকা পালন করছে জনগণ সবই মনে রাখছে৷ জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই৷’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X