সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নতুন রাজনৈতিক শক্তির ডাক মাহফুজ আলমের

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
মাহফুজ আলম, নতুন রাজনৈতিক শক্তি, বাংলাদেশ রাজনীতি

বৈষম্যহীন ব্যবস্থা ও নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে নতুন এক রাজনৈতিক শক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। গত দুই সপ্তাহ ধরে ছাত্রসমাজ ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনা শেষে তিনি এই উদ্যোগের কথা সামনে আনেন।

শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম তরুণ সমাজ ও আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, আরেকবার চেষ্টা করে দেখি। নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ’ ছাত্র ও নাগরিকের সঙ্গে কথা হয়েছে, যারা একসময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির বিষয়ে আশাবাদী ছিলেন। যাদের সঙ্গেই কথা হয়েছে, তাদের মধ্যে হতাশা ও আস্থাহীনতা স্পষ্ট। তবে আলোচনার শেষে আমরা সবাই এই সিদ্ধান্তে পৌঁছেছি—আরেকবার চেষ্টা করে দেখাই যায়।

তিনি আরও বলেন, যাঁরা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী; যারা দ্বি-দলীয় (এবারে জোটভিত্তিক) রাজনৈতিক কাঠামোতে অনাগ্রহী; যারা আদর্শিকভাবে আপোসহীন এবং নীতিনির্ভর রাজনীতি প্রত্যাশা করেন—তাঁরা আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

মাহফুজ আলম জানান, এই উদ্যোগের অংশ হিসেবে নাগরিকদের ক্ষোভ, হতাশা ও অপ্রাপ্তির কথাও শোনা হবে, একই সঙ্গে আলোচনায় আসবে ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট এবং সীমাবদ্ধতাগুলো।

তিনি বলেন, গত দেড় বছরের অভিজ্ঞতা ও পর্যালোচনার আলোকে আমরা কীভাবে নতুনভাবে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়েই আলোচনা করতে চাই।

এ লক্ষ্যে আগ্রহী নাগরিকদের নিজেদের মতামত ও প্রশ্ন ই-মেইলের মাধ্যমে পাঠানোর আহ্বান জানিয়ে একটি নির্দিষ্ট ই-মেইল ঠিকানাও শেয়ার করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X