সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আমাদের ৫ আগস্টের আগে ফেরার কারণ নেই : তারেক রহমান

ঢাকা অফিস
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
তারেক রহমান

বিএনপির সদ্যনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনীতিতে অতীতের ভুল ও সহিংসতার অধ্যায়ে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে; কিন্তু অবশ্যই আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমাদের ৫ আগস্টের আগে ফেরার কোনো কারণ নেই।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপির আয়োজনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, নিজের অবস্থান থেকে চিন্তা করলে তার সামনে বাংলাদেশের রাজনীতির তিনটি গুরুত্বপূর্ণ স্মৃতি ভেসে ওঠে—১৯৮১ সালের একটি জানাজা, ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনা এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ৫ আগস্টের ঘটনার মধ্য দিয়ে দেশবাসী হিংসা, প্রতিশোধ ও প্রতিহিংসার ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করেছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে সংযম ও সহনশীলতার পথ অনুসরণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মতপার্থক্য থাকা স্বাভাবিক; তবে সেই মতপার্থক্য যেন কখনোই বিভেদে রূপ না নেয়। আলোচনার মাধ্যমে মতভিন্নতার অনেক সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

তারেক রহমান সতর্ক করে বলেন, বিভেদ ও বিভাজন জাতিকে দুর্বল করে দেয়—এর পরিণতি অতীতে দেশ দেখেছে। বর্তমানে অনেক মানুষের মধ্যে হতাশা থাকলেও ভবিষ্যৎ নিয়ে তাদের আশা ও পরিকল্পনা রয়েছে, যা দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X