সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রতিহিংসা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে : তারেক রহমান

ঢাকা অফিস
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
তারেক রহমান

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে সতর্ক করে বলেছেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি ভয়ঙ্কর হতে পারে। তিনি বলেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমানো উচিত। মতপার্থক্য যেন কখনো মতবিরোধের পর্যায়ে না পৌঁছায়।

শনিবার দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে। সকল আশা পূরণ করা সম্ভব নাও হতে পারে, তবে সবাই যদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে কাজ করি, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি ৫ আগস্টের ঘটনা স্মরণ করিয়ে বলেন, আমরা দেখেছি প্রতিশোধ ও প্রতিহিংসা একটি দল বা দেশের মানুষের জন্য কী রকম বিপর্যয় আনতে পারে। মাহমুদুর রহমানের রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে। ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা। সাংবাদিকদল থেকে অংশ নেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, জহিরুল আলম, এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।

উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসনের পর গত ২৫ ডিসেম্বর তারেক রহমান সপরিবারে দেশে ফিরে আসেন। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এরপর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X