সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে : সালাহউদ্দিন আহমেদ

ঢাকা অফিস
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে  ¦  ছবি: দেশ রূপান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান, দল এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিএনপির অনেক প্রার্থী থাকে, যারা হয়ত তাদের প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন পাননি। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি এবং কিছু ক্ষেত্রে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি। আশা করি খুব শিগগিরই এসব বিষয় মীমাংসা হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের সময় কোনো ধরনের নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে না। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের কবর জিয়ারত করতে যান। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা সম্মান করি, এবং তাদের চেতনা তুলে ধরতেই তার সফর, উল্লেখ করেন তিনি।

তিনি জাতীয় পর্যায়ে শহীদদের আত্মত্যাগকে আরও মহিমান্বিত করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলের চূড়ান্ত নেতৃত্ব হিসেবে তারেক রহমান যদি গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করে এবং পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, তা জাতির প্রত্যাশা এবং অভ্যুত্থানকে প্রতিফলিত করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X