সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানই আগামী দিনের গণতন্ত্রের মশাল বাহক : আমীর খসরু

ঢাকা অফিস
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম
খালেদা জিয়ার স্মরণে শোকসভায় বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশাল বাহক হিসেবে অভিহিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্রের মশাল হাতে নিয়েছিলেন, তা দীর্ঘদিন ধরে বহন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখন সেই ঐতিহাসিক মশাল তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। তিনিই বর্তমানে বাংলাদেশের গণতন্ত্রের প্রধান মশাল বাহক।

বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে ফ্যাসিস্টমুক্ত করার সক্ষমতা অর্জন করেছেন। তিনি আমাদের আগামী দিনের গণতন্ত্রের পথপ্রদর্শক। এখন আমাদের দায়িত্ব হলো—রাজনৈতিক মানদণ্ড আরও উঁচুতে তুলে ধরা এবং জাতিকে শৃঙ্খলিত করা।

খালেদা জিয়ার রাজনৈতিক আপসহীনতার কথা তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া কখনো কোনো আপস করেননি। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তারা আপস করেছেন। এমনকি যারা আজ আমাদের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের অনেকের বক্তব্য ছিল ওয়ান/ইলেভেনের পক্ষে। সেই সময় তারা সহায়ক ভূমিকাও পালন করেছিলেন।

তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনের শুরু থেকে পতন পর্যন্ত খালেদা জিয়া জীবনের বিনিময়েও কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি। তিনিই ছিলেন একমাত্র আপসহীন নেত্রী।”

খালেদা জিয়ার জানাজায় কোটি কোটি মানুষের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, এই ভালোবাসা একদিনে তৈরি হয়নি। হৃদয়ের গভীর টানেই মানুষ জানাজায় অংশ নিয়েছে। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কি না, তা আমার জানা নেই। বাংলাদেশের মানুষের হৃদয়ে খালেদা জিয়ার যে অবস্থান ছিল, সেটি আমাদের ধরে রাখতে হবে।

শোকসভা ও দোয়া মাহফিলে জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল লতিফের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X