সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সংগৃহীত প্রায় ৪৭ লাখ টাকা ফেরত দেবেন না তাসনিম জারা

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা জানিয়েছেন, সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করেই তিনি নির্বাচনের খরচ চালাবেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা এই প্রার্থী নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনী ব্যয়ের অর্থপ্রাপ্তির সম্ভাব্য বিবরণীতে বিষয়টি উল্লেখ করেছেন।

হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারা জনগণের কাছ থেকে ‘ক্রাউড ফান্ডিং’ পদ্ধতিতে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন। ওই অর্থ তিনি নির্বাচনী ব্যয় নির্বাহে ব্যবহার করবেন এবং জনগণের কাছ থেকে সংগৃহীত এই অর্থ ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

এনসিপিতে থাকাকালীন গত ২২ ডিসেম্বর তাসনিম জারা তার নির্বাচনি তহবিল গঠনের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে অর্থ অনুদানের আহ্বান জানান। ঘোষণার পর মাত্র ২৯ ঘণ্টার মধ্যে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনুদানের অর্থ তার অ্যাকাউন্টে জমা হয়।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনী ব্যয়ের জন্য তিনি নিজের ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের ২৩ লাখ টাকা, পাশাপাশি ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন।

আয়ের বিবরণীতে দেখা যায়, বাংলাদেশে চিকিৎসক হিসেবে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। পাশাপাশি বিদেশি আয় হিসেবে তিনি ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ঘোষণা করেছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় দাঁড়িয়েছে ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।

হলফনামা অনুযায়ী, তাসনিম জারার অস্থাবর সম্পদের মোট মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তার কোনো স্থাবর সম্পদ নেই বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় হিসেবে ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X