রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

খুলনায় সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে : গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার

খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, থানায় সন্ত্রাসীদের তালিকা থাকলেও বাস্তবে তাদের গ্রেপ্তার বা অস্ত্র উদ্ধারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। শুধু অভিযানের কথা শুনছি, কিন্তু বাস্তবে সন্ত্রাসীরা ধরা পড়ছে না।

সন্ত্রাসীদের দমনে শুধু অভিযানের কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, সন্ত্রাসীরা ধরা না পড়লে এবং অস্ত্র উদ্ধার না হলে ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

নির্বাচনি জোট ও আসন বণ্টন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, জোটের শরিকদের মধ্যে সার্বক্ষণিক আলোচনা চলছে। দশজন একসাথে পথ চলতে গেলে কিছুটা ভিন্নমত থাকা স্বাভাবিক। তবে আমাদের শীর্ষ নেতাদের মধ্যে যথেষ্ট আন্তরিকতা রয়েছে। আমরা আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছাতে পারবো।

এদিন খুলনা -৫ ও খুলনা-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। দুটি আসনেই ছয়জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে খুলনা-৫ আসনের চারজন বৈধ, একজন বাতিল ও একজন স্থগিত এবং খুলনা-৬ আসনে তিনজন বৈধ, দুইজন বাতিল ও একজনের প্রার্থিতা সাময়িক স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X