সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না’

ঢাকা অফিস
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে অনুযায়ী তিনি সর্বোচ্চ তিনটি আসনে দলীয় মনোনয়ন পান। ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে ধানের শীষ প্রতীকে তাঁর মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছিল।

তবে গুরুতর অসুস্থতার কারণে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে আগেই তিনটি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছিল বিএনপি। এর অংশ হিসেবে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম (মজনু)। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনি দলীয় প্রার্থী হতে পারেন।

অন্যদিকে বগুড়া-৭ (গাবতলী) আসনে বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলমকে। পাশাপাশি দিনাজপুর-৩ (সদর) আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X