সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাবার চেয়ে হান্নান মাসউদের সম্পদ বেশি

ঢাকা অফিস
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
বাবার সম্পদের চেয়ে হান্নান মাসউদের সম্পদ বেশি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের অর্জিত মোট সম্পদের পরিমাণ তার বাবার সম্পদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরমের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী, আবদুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ২০ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা। অন্যদিকে, এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ তার হলফনামায় মোট ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকার সম্পদের হিসাব দাখিল করেছেন।

আয় বিবরণীতে দেখা যায়, গত এক বছরে আবদুল হান্নান মাসউদ ব্যবসা খাত থেকে ৬ লাখ টাকা আয় করেছেন। একই সময়ে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক কৃষি খাত থেকে ২ লাখ টাকা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সম্মানী বাবদ ১ লাখ ২০ হাজার টাকা আয় করেছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার হাতে নগদ রয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যাংক জমা আছে ১ লাখ ৯৩ হাজার ৬৫১ টাকা। এছাড়াও তিনি ২৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৭৫ হাজার টাকার আসবাবপত্রের মালিক।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, কৃষি ও অকৃষি মিলিয়ে তিনি মোট ১৬৮ শতাংশ জমির মালিক।

আসন্ন নির্বাচনে বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, ছেলে আব্দুল হান্নান মাসউদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনি মাঠে নেমেছেন।

সম্পদের তথ্য প্রসঙ্গে আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক বলেন, আমি আমার মোট সম্পত্তির বিবরণ হলফনামায় উল্লেখ করেছি। এ বিষয়ে এর বেশি কিছু বলতে চাই না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X