সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়াকে ঘিরে মানুষের আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে: ফখরুল

ঢাকা অফিস
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে দেশের মানুষের আবেগ ও ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ব্যক্তিত্ব। নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি বলেই দেশের মানুষের কাছে তাঁর প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়েছে। তাঁর এই দৃঢ় অবস্থানই তাঁকে রাজনীতিতে আলাদা করে তুলে ধরেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদী। তাঁর ভাষায়, “দেশ, মাটি ও মানুষের প্রতি খালেদা জিয়ার ভালোবাসাই দেশের মানুষকে আলোড়িত করেছে। দেশের ক্রান্তিকালে তাঁর চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। আমি বিশ্বাস করি, দেশের মানুষ দেশের পক্ষে থাকা শক্তি বিএনপিকে বিজয়ী করবে।”

এর আগে ছারছীনা দরবার শরিফের পীর সাহেব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হন। তাঁর সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের যে দর্শন রেখে গেছেন, বেগম খালেদা জিয়া সেই আদর্শকে সমুন্নত রেখেছেন। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেই আদর্শ ধারণ করে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন—এটাই মানুষের প্রত্যাশা।

তিনি আরও যোগ করেন, বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পর মানুষের মধ্যে যে আবেগ ও ভালোবাসা তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে বিএনপিকে আরও সুসংহত ও শক্তিশালী করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X