সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ নয়, কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ ছিল’

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ভারতের সঙ্গে বৈঠক নিয়ে চলমান আলোচনা ও বিভ্রান্তিকর সংবাদ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের সঙ্গে কোনো গোপন বৈঠক হয়নি এবং এ সংক্রান্ত কিছু গণমাধ্যমের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ডা. শফিকুর রহমান জানান, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে যোগাযোগ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রকৃত ঘটনা তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বুধবার (৩১ ডিসেম্বর) রয়টার্সের একজন সাংবাদিক জানতে চান—প্রতিবেশী দেশ ভারত হিসেবে তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো যোগাযোগ বা বৈঠক হয় কি না। জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর দেশি-বিদেশি বহু শুভানুধ্যায়ী ও কূটনীতিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুইজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় আসেন।

ডা. শফিকুর রহমান জানান, অন্যান্য কূটনীতিকদের মতো ভারতীয় কূটনীতিকদের সঙ্গেও স্বাভাবিক আলাপ-আলোচনা হয়। তিনি আরও বলেন, যত কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেসব বিষয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ বিষয়েও প্রচার দেওয়ার ইচ্ছা প্রকাশ করা হলে তারা তা না করার অনুরোধ জানান।

তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং এতে গোপনীয়তার কিছু নেই।

ফেসবুক পোস্টে জামায়াত আমির গভীর বিস্ময় প্রকাশ করে বলেন, কিছু দেশীয় গণমাধ্যম এই সৌজন্য সাক্ষাৎকে ‘গোপন বৈঠক’ হিসেবে উপস্থাপন করেছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই ছাড়া এমন সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X