সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গণমাধ্যমের কড়া সমালোচনা করলেন সারজিস আলম

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
গণমাধ্যমের কড়া সমালোচনা করলেন সারজিস আলম

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যমের সংবাদ পরিবেশন ভঙ্গির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

স্ট্যাটাসে সারজিস আলম উল্লেখ করেন, সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে ভারতের দুইজন কূটনীতিক সাক্ষাৎ করেন। বৈঠকটি জনসম্মুখে না আনার অনুরোধ জানালেও জামায়াত আমির বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি স্পষ্টভাবে বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক এবং এতে গোপনীয়তার কিছু নেই। ভবিষ্যতে এ ধরনের যেকোনো আলোচনা প্রকাশ্যেই হওয়া উচিত বলেও তিনি মত দেন।

সারজিস আলম আরও জানান, এই বৈঠকের তথ্য প্রথমে জামায়াত আমির নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে অবহিত করেন। পরবর্তীতে সেই তথ্য বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়।

তবে অভিযোগ তুলে সারজিস বলেন, তথ্য প্রকাশ্যে আসার পরও দেশের কিছু ‘দলকানা’ ব্যক্তি, গোষ্ঠী ও নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নকারী মিডিয়া হাউজ সংবাদটির শিরোনাম করে— “জামায়াত আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠক”— যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এ ধরনের সংবাদ পরিবেশনকে অপসাংবাদিকতা আখ্যা দিয়ে তিনি বলেন, এটি দেশের গণমাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন। অতীতে যেসব মিডিয়া হাউজ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে ভূমিকা রেখেছিল, তারা এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন রাজনৈতিক ঠিকানা খোঁজার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X