সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তারেক রহমানের প্রথম অফিস কার্যক্রম শুরু

ঢাকা অফিস
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
তারেক রহমানের প্রথম অফিস কার্যক্রম শুরু

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরার তৃতীয় দিনে প্রথমবারের মতো অফিস কার্যক্রম শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশান বিএনপি কার্যালয়ে নতুন চেম্বারে এসে বসেন। দুপুর ১টা ৪৮ মিনিটে গুলশান অ্যাভিনিউ ১৯৬ নম্বর থেকে তিনি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। প্রবেশের সঙ্গে সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এতে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

সবাইকে সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার পর তিনি কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজের জন্য প্রস্তুত করা বিশেষ চেম্বারে বসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান নিশ্চিত করেন, এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রথম অফিস কার্যক্রম।

এই সময় উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও চেয়ারপারসনের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, শুধু গুলশান নয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। পাশাপাশি গুলশানে পৃথক একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করা হবে।

পরবর্তীতে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি সরকার গঠনের পর তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন।

দেশে ফেরার পর থেকে তারেক রহমান ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রথম দিন সংবর্ধনা ও বক্তৃতার পর এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়া কে দেখতে যান। এরপর শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার ও পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। একই দিন আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ গিয়ে ভোটার হওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X