সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জামায়াতের সঙ্গে জোটে গেলে এনসিপির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে : সামান্তা শারমিন

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াতে ইসলামের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতা এনসিপির জন্য “কঠিন মূল্য” বহন করতে হতে পারে। তিনি রোববার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই সতর্কবার্তা দিয়েছেন।

গত কয়েকদিন ধরে এনসিপি ও জামায়াতের জোট বা সমঝোতার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। বিষয়টি নিয়েই শনিবার এনসিপির ৩০ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে আনুষ্ঠানিক চিঠি প্রদান করেন।

সামান্তা শারমিন তার ফেসবুক পোস্টে বলেন, জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র নয়। তাদের সঙ্গে সমঝোতা বা সহযোগিতা এনসিপির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের ‘জুলাইয়ের স্পিরিট’ বা দেশের পরিকল্পনায় একমত থাকা দলগুলোর সঙ্গে জোট তৈরি হতে পারে, কিন্তু এনসিপির রাষ্ট্রকল্প ও নীতিগত অবস্থান সম্পূর্ণ ভিন্ন।

তিনি বলেন, জাস্টিস, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা দল হিসেবে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান ছাড়া রাজনৈতিক মিত্রতা সম্ভব নয়। সামান্তা আরও বলেন, পিআর আওয়াজের মাধ্যমে সংসদীয় সংস্কার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল জামায়াত। এজন্যই আহ্বায়ক পূর্বে ঘোষণা করেছিলেন, সংস্কারের পক্ষে নয় এমন দলের সঙ্গে জোট সম্ভব নয়।

সামান্তা শারমিনের মতে, জামায়াতের সঙ্গে জোটের সমালোচনা করা মানেই বিএনপির পক্ষ নেওয়া নয়। বরং এটি এনসিপির প্রতিষ্ঠালগ্নের রাজনৈতিক অবস্থানকে যথাযথভাবে প্রতিফলিত করে। তিনি বলেন, বিএনপি বা জামায়াতের সঙ্গে কোনো জোট হলে তা এনসিপির নীতিগত অবস্থান থেকে সরে যাওয়ার সমতুল্য হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X