সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনুভা জাবিন

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন পদত্যাগ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

তিনি পোস্টে লিখেছেন, আমি আজকে পদত্যাগ করেছি এনসিপি থেকে। অত্যন্ত ভাঙ্গা মন নিয়ে জানাচ্ছি আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না।

পদত্যাগের প্রেক্ষাপটের বিষয়ে তাসনুভা বলেন, সবচেয়ে কষ্ট লাগছে, আজকেই আমার মা চট্টগ্রাম থেকে আসছেন আমার নির্বাচনের সমর্থনে, আর আজকেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমি জানি অনেকেই কষ্ট পেয়েছেন, কিন্তু এটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত। এখানে ন্যুনতম আশা থাকলে, হয়তো আমার আত্মসম্মানবোধকেও কোনো ছাড় দিতে হতো।

তিনি জানিয়েছেন যে, তিনি পাঠানো ডোনেশন ফেরত দেবেন। তিনি বলেছেন, আমি আপনাদের পাঠানো ডোনেশন এক এক করে ফেরত দেব। আমাকে একটু সময় দেবেন। এর বিস্তারিত আপডেট শীঘ্রই দেওয়া হবে। প্রতিটি পয়সা আমি ফেরত দেব।

তাসনুভা জাবিন আরও উল্লেখ করেছেন, আমি আগে কখনো রাজনীতি করি নি। জুলাই মাসে রাজপথে নামি, পরিবর্তনের লক্ষ্যে নতুন কিছু করার জন্য। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাব। আমার আওয়াজ এবং গণতান্ত্রিক পরিবর্তনের জন্য কাজ আরও জোরালোভাবে চলবে। মধ্যপন্থার, বাংলাদেশ পন্থী নয়া বন্দোবস্তের রাজনীতির জায়গাটা খালি হয়ে গেছে। আমি সেই জায়গা পূরণ করার চেষ্টা চালিয়ে যাব। সময় সবকিছু বলে দেবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X