সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডা. জোবায়দা রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
ডা. জোবায়দা রহমান ও জাইমা রহমান ¦ ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট (ইটিআই) ভবনে তারা ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে তারা ইটিআই ভবনে পৌঁছান। ১২টা ২৬ মিনিটে ভবনের ভেতরে প্রবেশের পর ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ এবং তথ্য যাচাইসহ ভোটার নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন হয়। নিবন্ধন শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে জাইমা রহমান নির্বাচন কমিশন প্রাঙ্গণ ত্যাগ করেন।

সরেজমিনে দেখা যায়, নির্বাচনী কার্যক্রম চলাকালীন ইসি ভবন ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিলেন। গুরুত্বপূর্ণ প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে এবং আশপাশে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে সাংবাদিক ও সাধারণ নাগরিকদের নির্বাচন কমিশন ভবনের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পুরো নির্বাচন কমিশন প্রাঙ্গণ কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সাধারণ নাগরিকদের মতোই প্রচলিত নিয়ম অনুযায়ী ডা. জোবায়দা রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে কোনো আইনি জটিলতা ছিল না।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসনের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান ও তার পরিবার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X