সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহ-৪: রাশেদ খান হচ্ছেন বিএনপির প্রার্থী

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ¦ ফাইল ফটো

ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নিজেই এই তথ্য নিশ্চিত করেন তিনি।

রাশেদ খান জানিয়েছেন, মঙ্গলবার রাতেই গুলশানের বিএনপি অফিসে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।

রাশেদ খান বলেন, "আমাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই এলাকায় জনসভা করবেন এই শর্তে আমি প্রার্থী হতে রাজি হয়েছি। প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই হবে।"

রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের মনোনয়ন ঘোষণার খবর প্রকাশিত হলে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেছেন। তারা এই আসনে দলের স্থানীয় নেতার মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।

এ পর্যন্ত ঝিনাইদহের মোট ৪টি সংসদীয় আসনের মধ্যে মাত্র একটিতে বিএনপি প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে। বাকি তিনটি আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিএনপি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X