সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মির্জা ফখরুলের সতর্কবার্তা : স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল

ঢাকা অফিস
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ¦ ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যেসব প্রার্থী ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। আশা করি নির্বাচিত সরকার দেশের কল্যাণে কাজ করবে। তবে কিছু মহল নির্বাচনের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।

তিনি সরকারের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রমাণ মিলেছে। দেশের নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের আরও সচেতন হওয়ার আহ্বান জানাই।

এসময় বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জমিয়াতুল ওলামায়ে ইসলামকে চারটি আসনে ছাড় দেওয়ার কথা জানানো হয়। আসনগুলো হলো— নীলফামারি- ১, নারায়ণগঞ্জ- ৪, সিলেট- ৫ ও ব্রাহ্মণবাড়িয়া- ২ আসন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত দিনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে জমিয়াতুল ওলামায়ে ইসলাম শীর্ষস্থানে ছিল। দলটির সঙ্গে নির্বাচনি আসনে সমঝোতা হয়েছে। দলটির প্রার্থীরা যেসব আসন থেকে নির্বাচন করবে বিএনপি সেই সব আসনে কোনো প্রার্থী দেবে না।’

জমিয়াতুল ওলামায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশ ও জাতির কল্যাণে সরকার পরিচালনায় বিএনপির ওপর আস্থা রাখে জমিয়াতুল ইসলাম। তাই নির্বাচনে বিএনপির সঙ্গে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X