সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার বিষয় : সালাহউদ্দিন আহমেদ

ঢাকা অফিস
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জাজনক।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভায় সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। সভাটি বিএনপি আয়োজিত ছিল, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, টেলিভিশন ও রেডিও বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সারাবিশ্ব এই দৃশ্য দেখেছে। এটা শুধুমাত্র দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে শেষ করা যাবে না।

তিনি আরও প্রশ্ন তোলেন, হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা সত্ত্বেও সরকার কেন তা গুরুত্ব সহকারে বিবেচনা করেনি। “আইনশৃঙ্খলা বাহিনীকে বলার পরও দুই ঘণ্টা পর সাড়া এসেছে। আমরা কাদের হাতে রাষ্ট্রব্যবস্থা দেব?”—প্রশ্ন করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ সরকারকে কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ করেন। তিনি বলেন, কিছুদিন ধরে গণমাধ্যমকে চিহ্নিত করে হামলা করা হচ্ছে। মবকে নির্দিষ্ট স্থানে প্রশ্রয় দেওয়া হয়েছে। এ জন্য সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এটি দ্রুত দমন করা উচিত।

গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সাংবাদিকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও বাংলাদেশের স্বার্থে সবসময় দেশের পাশে থাকতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ বিএনপিকে দেয়, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। অতীত ভুলে যেতে চাই, তবে ফ্যাসিবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড মনে রাখতে হবে।”

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণ আশা করছে, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে। দীর্ঘ ১৮ বছর নির্বাসিত থাকার পর তিনি ফিরে এসেছেন। এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার কাজে ব্যবহার করতে চাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X