সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির দুশমনেরা বাংলাদেশেরই দুশমন : জামায়াত আমির

ঢাকা অফিস
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হাদির দুশমনেরা কার্যত বাংলাদেশেরই দুশমন—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে ছিলেন এবং অপসংস্কৃতির বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই দেশ ও জাতি আমাদের। দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো কালো চিলকে আর আমাদের ভাগ্যে চুরমার করার সুযোগ দেওয়া হবে না—এটাই ছিল তাদের অঙ্গীকার। তিনি উল্লেখ করেন, তারা বলেছিল জীবন দেব, তবুও ‘চব্বিশ’ দেব না। কেন বলেছিল, তা আমরা সবাই জানি। এটাই কি তাদের অপরাধ?

জামায়াত আমির আরও বলেন, শহীদ হাদি কখনো কারও ওপর অন্যায় করেননি বা জুলুম চালাননি। তিনি আজীবন ইনসাফের কথা বলেছেন। এমনকি শত্রুর প্রতিও যেন বেইনসাফি না হয়—এই নীতিতে তিনি বিশ্বাস করতেন।

“বিপ্লবের চেতনাকে খুন করা যায় না”—এ কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে দমন করা সম্ভব নয়; বরং সেই চেতনা আরও বিস্তৃত হয়। তিনি বলেন, হাদির জানাজা শুধু দেশেই নয়, সারা বিশ্বেই মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে।

হাদি হত্যাকাণ্ডে সরকারের তদন্ত কার্যক্রম নিয়ে জনগণের অসন্তোষের কথাও তুলে ধরেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদ বুঝতে পেরেছেন। দ্রুত সময়ের মধ্যে সব সন্দেহের ঊর্ধ্বে উঠে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি সতর্ক করে বলেন, যদি খুনিরা পার পেয়ে যায়, তাহলে আপনার-আমার কারো জীবনই আর নিরাপদ থাকবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X