সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পোষা বিড়াল ‘জেবু’ও লন্ডন থেকে আসছে তারেক রহমানের সাথে

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
পোষা বিড়াল জেবুর সঙ্গে তারেক রহমান। ছবি: ফেসবুক থেকে নেয়া

আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে দলের ভেতরে প্রস্তুতির কোনো কমতি নেই। রাজনীতির অঙ্গনে যখন তার ফিরে আসা নিয়ে জোর আলোচনা, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে নজর কেড়েছে তার নীরব সঙ্গী—আদরের পোষা বিড়াল ‘জেবু’।

নেটিজেনদের কৌতূহল এখন একটাই—তারেক রহমানের সঙ্গে কি জেবুও দেশে ফিরছে? ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সাইবেরিয়ান ব্রিডের সাত বছর বয়সী এই পোষা বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ফলে নিশ্চিতভাবেই বলা যায়, পরিবার-পরিজনের সঙ্গে তারেক রহমান তার প্রিয় জেবুকেও সঙ্গে নিয়েই দেশে ফিরছেন।

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের ব্যস্ত সময়ের ফাঁকে পোষা বিড়াল জেবুর সঙ্গে কাটানো নানা খুনসুটি ও আন্তরিক মুহূর্তের ছবি একাধিকবার ভাইরাল হয়েছে। প্রাণীর প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধ নেটিজেনদের মধ্যে প্রশংসাও কুড়িয়েছে বারবার।

তারেক রহমান নিজেও তার ভেরিফাইড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের কাছেও পরিচিত হয়ে ওঠে তারেক রহমানের আদরের এই পোষা বিড়াল।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তার পোষা প্রাণী ও প্রাণীপ্রেমের প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও এখন তা পুরো পরিবারেরই প্রিয় হয়ে উঠেছে। সেই সাক্ষাৎকারেই তিনি বিড়ালটির নাম ‘জেবু’ বলে উল্লেখ করেন।

মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রাণীর প্রতি মমতার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন—তাই তাঁর প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানবজীবনই বিপন্ন হয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X