সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গোলাম আজম ইস্যুতে প্রশ্ন তুললেন মির্জা আব্বাস: ‘তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়?’

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
গোলাম আজম ইস্যুতে প্রশ্ন তুললেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গোলাম আজমসহ তাঁর অনুসারীদের যদি ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ বলা হয়, তাহলে তা বীর মুক্তিযোদ্ধাদের চরম অপমান। তিনি প্রশ্ন তোলেন, “সে ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়?”

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াতে ইসলামীকে কঠোরভাবে সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দলটি দেশের শান্তি ও স্বাধীনতা চায়নি—এমনকি বর্তমানেও তারা সে পথে নেই। তাঁর অভিযোগ, দলটি চায় দেশ অশান্ত ও সংকটাপন্ন অবস্থায় থাকুক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একাত্তর ও চব্বিশকে মুখোমুখি করা হচ্ছে কি না—এ বিষয়ে তিনি বলেন, একাত্তর ও চব্বিশ নিজ নিজ অবস্থানে স্বমহিমায় বিরাজমান। একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না এবং হওয়ার সম্ভাবনাও নেই।

বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানান মির্জা আব্বাস। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা ও গণমানুষের চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে সামনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। তাঁর মতে, স্বাধীনতার পর দেশ গড়ার যে স্বপ্ন ছিল, তা ভেঙে পড়েছে; এখন প্রয়োজন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X