সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অতীতের রাজনীতি স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : জামায়াত আমির

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
অতীতের রাজনীতি স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের রাজনৈতিক ভারকে ইতিহাসের স্তূপ হিসেবে নয়, বরং তা পেছনে ফেলে সামনে এগোতে চায়। দলের আমির ডা. শফিকুর রহমান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব ম্যারাথন উদ্বোধনী অনুষ্ঠানে এই নতুন রাজনৈতিক ধারার ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারির আসন্ন নির্বাচন কোনো নির্দিষ্ট দলের নয়, এটি ১৮ কোটি মানুষের বিজয়ের দ্বার উন্মোচন করবে। তিনি বলেন, অতীতের রাজনীতি স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই রাজনীতির সমাপ্তি টানতে চাই এবং নতুন বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলব—যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে থাকবে।

জামায়াত আমির আওয়ামী লীগের শাসনকালের সমালোচনা করে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা একটি পরিবার ও দলের স্বার্থে সাজানো হয়েছিল। দেশের স্বর্ণযুগের প্রতিশ্রুতি তারা শ্মশান বাংলায় রূপান্তর করেছে এবং স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপন্ন করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য ও ১৯৭০ সালের নির্বাচনের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কিন্তু স্বাধীনতার পর এক দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বানিয়ে বাকিদের দাসে পরিণত করে। বহুদলীয় গণতন্ত্র ধ্বংস ও মৌলিক মানবাধিকার হরণ তাদের রাজনীতির অংশ।

তিনি রক্ষী বাহিনী ও ১৯৭৪ সালের দুর্ভিক্ষের উদাহরণ তুলে ধরে বলেন, সোনার বাংলা গঠনের কথার পেছনে বিপুল মানবিক বিপর্যয় লুকানো। এছাড়া আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসার ধারাবাহিকতা, শাপলা চত্বরের নৃশংসতা ও বিডিআর হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আর সেই ধরনের রাজনীতিকে মেনে নিতে চায় না।

ডা. শফিকুর রহমান ভবিষ্যৎ নির্বাচনের জন্য আহ্বান জানিয়ে বলেন, জামায়াত কোনো দলীয় বিজয় চায় না, বরং ১৮ কোটি মানুষের বিজয় চায়। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করবে। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, “কালো টাকার বিনিময়ে মানুষ কেনার দিন শেষ।”

যুবসমাজের শক্তিকে বিশ্বাস করে জামায়াত আমির বলেন, “যুবকরাই বাংলাদেশকে এগিয়ে নেবে এবং শান্তির বাংলাদেশ গড়ার মূল চালিকা শক্তি হবে।” তিনি উপস্থিত নেতাকর্মী ও তরুণদের উদ্দেশ্যে বলেন, বিজয় দিবস শুধু স্মরণ নয়, নতুন শপথ নেওয়ার দিন—পুরোনো রাজনীতির কবর রচনা করে বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার শপথ নেওয়া এখন সময়ের দাবি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X