সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম

ঢাকা অফিস
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
নাহিদ ইসলাম । ছবি ইন্টারনেট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

হাদির ওপর গুলির প্রতিবাদে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ নাহিদ ইসলাম এই দাবি তোলেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিজয় দিবসে প্রতিরোধের জন্য তারা মাঠে নামবেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা আজ শহীদ মিনারে মিলিত হয়েছি এটা প্রমাণ করতে আমরা ঐক্যবদ্ধ, জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ, এখানে কোন রাজনৈতিক নেতা হিসেবে আসি নাই। এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে।

নাহিদ বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন কমিশন কীভাবে এমন কথা বলে। তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়।

নাহিদ বলেন, আগামীকাল উৎসব করতে রাস্তায় নামব না, আগামীকাল প্রতিরোধের জন্যে রাস্তায় নামব। সব্বাইকে আহ্বান করব আগামীকাল বিজয় উৎসব করতে রাস্তায় নামবো না, নামব প্রতিরোধের জন্যে। ৭২ ঘণ্টা পার হলেও খুনিদের গ্রেফতার করতে পারে নাই। কোথা থেকে খেলা চলছে সেটা এখনও বের করতে পারে নাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X