সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির ওপর হামলাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র দাবি নাহিদ ইসলামের

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
হাদির ওপর হামলাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র দাবি নাহিদ ইসলামের ¦ ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট থেকে চব্বিশের বিপ্লবের অংশীদারদের বিতর্কিত করে হত্যার চেষ্টা চলছে, এবং শরিফ হাদির ওপর হামলাও সেই ধারাবাহিকতার অংশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এনসিপির পক্ষে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, চব্বিশের নেতৃত্ব সরিয়ে দিলে বিপ্লবকে নস্যাৎ করা সম্ভব বলে মনে করে কিছু শক্তি, কিন্তু তারা ব্যর্থ হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রাক্কালে লেখক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যাতে দেশের গণতান্ত্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়।

তিনি বলেন, ৫৪ বছর পরও মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি এবং দেশ বারবার দাসত্ব ও ফ্যাসিবাদের মুখোমুখি হয়েছে।

নাহিদ ইসলাম আরও যোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করা এবং দেশের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করা এনসিপির মূল লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X