সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাব জব্দ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
সন্দেহভাজন হামলাকারীর এ ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল করিম মাসুদ এবং তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার (১৪ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের বেসিসের সদস্য। তিনি পূর্বে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১৯ সালের ১১ মে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে নাম যুক্ত হয়েছিল।

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, শুক্রবার, রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলি করা হয় ওসমান হাদিকে। মোটরসাইকেলে থাকা আততায়ী গুলি চালিয়ে পালিয়ে যায়। বর্তমানে হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার, পুলিশের তরফে হামলাকারীর ছবি প্রকাশ করা হয় এবং তথ্য চাওয়া হয়। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা করেন, হামলাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ টাকার পুরস্কার।

হাদির সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় যে, ফয়সাল তার অনুগামীদের সঙ্গে হাদির গণসংযোগ এবং ইনকিলাব কালচারাল সেন্টারের আড্ডায় উপস্থিত ছিলেন। এই ছবিগুলি তাকে হত্যাচেষ্টার প্রধান সন্দেহভাজন হিসেবে উঠে আসতে সাহায্য করেছে।

ফয়সাল করিম ২০১৩ সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক, পরে আরেকটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ অর্জন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ঢাকা-১২ আসনের নির্বাচন সমন্বয়ক কমিটির সদস্য ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর, ২০২২ সালের ২৮ অক্টোবর ঢাকার আদাবরের একটি অফিস থেকে ১৭ লাখ টাকার লুটের ঘটনা ঘটে। এই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল। পরে র‍্যাব তাকে গ্রেপ্তার করে এবং দুটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে।

হাইকোর্টে জামিন পাওয়ার পর, বর্তমানে তার বিরুদ্ধে ওসমান হাদিকে হত্যাচেষ্টা অভিযোগ ওঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

X