সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আবারও নতুনভাবে শত্রুরা হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে : মির্জা ফখরুল

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ¦ ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ যখন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, ঠিক সেই সময়ে আবারও নতুনভাবে শত্রুরা হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে। গত পরশু একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এ ধরনের আরও ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল এসব মন্তব্য করেন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, যা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক এবং সাংবাদিকসহ অনেককেই হত্যা করে। এতে জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারায়।

তিনি আরও বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। এর লক্ষ্য ছিল বাংলাদেশের মেধা ও প্রতিভাকে ধ্বংস করা। এই দিনে জাতি বারবার তাদের ত্যাগের কথা স্মরণ করবে এবং স্বাধীনতার চেতনাকে এগিয়ে নিয়ে যাবে।

বিএনপির মহাসচিব বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার পক্ষে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তারা শপথ নিয়েছেন যে, যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X